১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে,প্রার্থীদের প্রচারণায় আদালত এলাকা সরব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার চট্টগ্রামের আইনজীবীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২১ টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সংশ্লিষ্টসূত্র নিশ্চিত করেছে।ইতিমধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যৌথভাবে আইনজীবী ঐক্য পরিষদ নামে যৌথ প্যানেল ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমেছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ তাদের প্যানেল ঘোষণা করে প্রচারণায় নেমেছে।বাংলাদেশি জাতীয়াতাবাদী ভাবধারা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দাবি করা আইনজীবী ঐক্য পরিষদ সম্পাদকীয় ১০ টি ও নির্বাহী সদস্যপদের ১১টি পদের মধ্যে সবকটি পদে প্রার্থী দিয়েছে। অপরদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করা আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সম্পাদকীয় ও নির্বাহী সদস্যপদের সবকটিতে প্রার্থী ঘোষণা দিয়েছিলো।

ইতিমধ্যে সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আক্তারুজ্জামান রোমেল ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার চৌধুরী নামে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে সম্পাদকীয় ১০ টি পদে প্রার্থী সংখ্যা ২০ ও নির্বাহী সদস্যপদের ১১ পদের মধ্যে প্রার্থীসংখ্যা ২০ জন।দুই প্যানেলসূত্রে জানা গেছে, আইনজীবী ঐক্য পরিষদের সাত্তার-হাসান-বারী প্যানেলে ও সমন্বয় পরিষদ রশীদ-জাবেদ-মাহতাব প্যানেল ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে দুই প্যানেলের প্রার্থীদের প্রচারণায় আদালত এলাকা সরব হয়ে উঠেছে।ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা বার মাত্র ১৭ জন বিজ্ঞ আইনজীবী নিয়ে ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ।

অবিভক্ত বাংলায় ১ম প্রতিষ্ঠিত বার ছিলো ‘আলীপুর বার এসোসিয়েশন’ এবং ‘চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন’ ছিল ২য় স্থানে। বঙ্গভঙ্গের পূর্বেই চট্টগ্রাম বার অসাধারণ গৌরব ও মর্যাদা নিয়ে দন্ডায়মান ছিল। বঙ্গভঙ্গের পরেও এমন কি ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এবং ১৯৭১ সালে স্বাধীনাত্তোর বাংলদেশেও এই বারের ঐতিহ্য, মর্যাদা ও ক্ষমতা উজ্জ্বলতর । গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও সংগ্রামে এর ভূমিকা অতুলনীয় । ১৯৩০ সালে বিপ্লবী সূর্যসেনের অস্ত্রাগার লুণ্ঠন মামলাও এই আদালতে পরিচালিত হয়, যেখান চট্টগ্রাম বারের ভূমিকা ছিল ঐতিহাসিক ।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে,প্রার্থীদের প্রচারণায় আদালত এলাকা সরব

প্রকাশিত : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫