০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল বিএসটিআই’র জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই’র) অনুমোদন গ্রহণ না করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যেবহার করে মশার কয়েল উৎপাদন করে আসছে কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানটি। গতকাল বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন এ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা।
অভিযানকালে দেখা যায় যে প্রতিষ্ঠানটি ড্রাগন ব্রান্ডের মশার কয়েলের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত ব্রাণ্ডের পাশাপাশি ড্রাগন গুইলাইনসহ বেশকিছু ব্রাণ্ডের মশার কয়েল উৎপাদন করছে। এসকল ব্রান্ডসমূহে বিএসটিআই ও খামারবাড়ি অনুমোদিত কেমিক্যাল বাদ দিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার মোঃ আশিকুজ্জামান এবং মোঃ তারেক রহমান দায়িত্ব পালন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল বিএসটিআই’র জরিমানা

প্রকাশিত : ০৩:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫