ফিলিস্তিনের গাজায় চলমান ভয়াবহ ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌরসদরের হাসান গোমস্তা মসজিদের সামনে থেকে শুরু হয়ে উত্তর বাজার পদক্ষিণ করে পুনরায় কলেজ রোডের মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন শিকদার বলেন, গাজায় আজকে আমাদের ভাইদের যেভাবে হত্যা করা হচ্ছে। আজকে বিশ্বের বিবেক যারা, জাতিসংঘ তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে ইসরায়েলের দখলদার বাহিনী মানবতাবিরোধী অপরাধী। আজকে যেভাবে নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে আজকে তোমাদের বিবেক কোথায়? যখনি মুসলমান দেশে কিছু হয় তোমরা তখনি জঙ্গি বল। কিন্তু তোমাদের মানবতার ফেরিওয়ালাদেরকে আমরা ধিক্কার ও নিন্দা জানাই। সাথে সাথে বিশ্বের মুসলমান নেতৃবৃন্দের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি আর কত আমাদের ভাই-বোন হত্যা হলে বিবেক জাগ্রত হবে? এখনও তোমাদের বিবেক জাগ্রত হচ্ছে না। ফিলিস্তিনে কি হচ্ছে তোমরা তা দেখতে পারছোনা। তোমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের মুসলমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ইহুদি জাতিকে পরাজিত করতে হবে। এরা হচ্ছে আল্লাহ রসূলের বাণী অনুযায়ী তারা হচ্ছে অভিশাপ্ত জাতি। এ অভিশাপ্ত জাতি যেখানে থাকবে সেখানে মনবতা লঙ্ঘণ ঘটবে। সুতরাং এ ইহুদি জাতির যে সকল পণ্য রয়েছে সেসকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু কোন ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা যাবে না। আমরা পণ্য বর্জন করবো। আমরা পণ্য বর্জন করার মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে এই ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিন থেকে আমাদের প্রিয় তীর্থ স্থান বায়তুল মুকাদ্দাস থেকে বিতাড়িত হবে। ফিলিস্তিন মুসলমানদের, বায়তুল মুকাদ্দাস মুসলমানদের। মুসলমানদের কোন আবাস ভূমি নিয়ে ষড়যন্ত্র চলবে না। এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশও এদের এজেন্ট থাকতে পারে। তাদেরকেও আমরা হুশিয়ার ও সাবধান করতে চাই বাংলাদেশের জনতা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছে। ইসরায়েলের দখলদার বাহিনীর এজেন্টদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম আমরা বন্ধ রাখবো না। যতদিন পযর্ন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে। আমরা জাতিসংঘের কাছে দাবী জানাতে চাই যুদ্ধ বন্ধ করার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে তারা সেটা লঙ্ঘণ করছে। অবিলম্বে স্থায়ী যুদ্ধ বিরতি কার্যকর করতে হবে। আমরা মুসলমানরা বিকল্প জাতিসংঘ গড়ে তুলি। বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে জিহাদে উর্ত্তীণ হবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এ সময় তিনি বলেন, আজ বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের ভাইদের হত্যা করে তোমাদের শান্তিতে থাকতে দিবোনা। আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় চলতে থাকবে।
মিছিলে বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, এডভোকেট আশরাফুর রহমান, পৌর আমীর হাফেজ আলী আকবর, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সাবেক পৌর কাউন্সিলর রায়হান উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল, যুব বিভাগের সভাপতি সামছুল হুদাসহ প্রমুখ।
ডিএস./






















