কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার কমিটিতে আওয়ামী লিগের দোসর ইউনুস ভূইয়াকে সভাপতি করায় শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
৫ মে সোমবার উপজেলার ভৈষেরকুট গফুর মার্কেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এডহক কমিটির সভাপতি অপসারণ চেয়ে ও নতুন করে পূনরায় সভাপতি নির্ধারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবদ সমাবেশ শেষে গণ-স্বাক্ষর করে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয় এলাকাবাসী।
মানববন্ধন ও প্রতিবদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর একাধিক মামলার আসামি ইউনুস ভূইয়াকে সভাপতি মনোনিত করে যে এডহক কমিটি অনুমোদন করা হয়েছে এতে স্থানীয় ব্যক্তিবর্গ হতাশ ও ক্ষুব্ধ। আওয়ামী লীগের দোসরকে সভাপতি পদ থেকে অপসারণ না করলে এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। এতে অত্র মাদরাসার শিক্ষার পরিবেশ নষ্ট হতে পারে। অতিদ্রুত কমিটি পুর্ন:অনুমোদন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল এডহক কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মোহাম্মদ আলীকে সভাপতি করে চার সদস্যের একটি চুড়ান্ত এডহক কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনের জন্য রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়। কিন্তু স্থানীয়দের সিদ্ধান্তের বাহিরে গিয়ে গত ৪ মে তালিকার তৃতীয় অবস্থানে থাকা স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর মোহাম্মদ ইউনুস ভূইয়াকে সভাপতি ঘোষণা করে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ নিয়ে এলাকায় মৃশ্র প্রতিকৃয়া সৃষ্টি হয়।
এ সময় উপস্তিত ছিলেন আঃ আউয়াল খান, মোঃ সাইফুল ইসলাম স্বপন সভাপতি মোহনপুর ইউনিয়ন যুবদল, মোঃ আবু তাহের,মোঃ নাছির উদ্দিন (নসু), মোঃ মোজাম্মেল হক,মোঃ জামাল হোসেন,মোঃ নুরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম মেম্বার, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।




















