১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

হাজার কোটি টাকার সার লোপাট, আসামি সাবেক এমপি পোটনসহ ৫

১ হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা আত্মসাতের ঘটনায় নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানসহ (পোটন) ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পোটনের মালিকানাধীন ‘মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে আমদানিকৃত ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এমওপি, টিএসপি এবং ডিএপি সার সরবরাহ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়। মঙ্গলবার (৬ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অন্য আসামিরা হলেন- মেসার্স পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন (নিপু), মো. নাজমুল আলম (বাদল), উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন এবং প্রতিনিধি (খুলনা ও নওয়াপাড়া) মো. আতাউর রহমান। এজাহার সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বিদেশ হতে আমদানিকৃত এমওপি, টিএসপি এবং ডিএপি সার সরবরাহের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিসিভার্স ও স্থানীয় পরিবহন ঠিকাদার হিসেবে ৮টি জাহাজের সার সরবরাহের জন্য কতিপয় শর্ত সাপেক্ষে মেসার্স পোটন ট্রেডার্সের সঙ্গে চুক্তি হয়। চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তিকৃত বাফার গুদামে বরাদ্দকৃত সার সরবরাহ না করে ১ কোটি ৮৪ হাজার ৭১ মেট্রিক টন সার একে অন্যের সহযোগিতায় অন্যত্র বিক্রয় করে। যার মূল্য এক হাজার চুরাশি কোটি এক লক্ষ নয় হাজার চারশত দশ টাকা। কিন্তু আত্মসাৎকৃত সার ট্রানজিটে রয়েছে বলে বিএডিসিকে মিথ্যা তথ্য প্রদান করে মেসার্স পোটন ট্রেডার্স।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

হাজার কোটি টাকার সার লোপাট, আসামি সাবেক এমপি পোটনসহ ৫

প্রকাশিত : ০৯:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫