০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চট্টগামে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ১৪ কোটি ৫৮ লক্ষ টাকা খেলাপি ঋণ আদায়

  • প্রেস-রিলিজ
  • প্রকাশিত : ১২:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 224

অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপক সম্মেলনে খেলাপি ও শ্রেণীকৃত ঋণ হতে নগদ ১৪ কোটি ৫৮ লক্ষ টাকা আদায় হয়েছে।

১ নভেম্বর ২০২৫ শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় ব্যবস্থাপনা পরিচালক সার্কেলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি শ্রেণীকৃত ঋণ আদায়ের ধারা অব্যাহত রেখে এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ ও অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. আবুল বাশার। চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সুইহারী আশ্রম এর দূর্গাপূজা পুর্নমিলনীতে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

চট্টগামে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ১৪ কোটি ৫৮ লক্ষ টাকা খেলাপি ঋণ আদায়

প্রকাশিত : ১২:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫