০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে আয়োজিত গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মু.রেজা হাসান।কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রধান অতিথি হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন,উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা,সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন।
গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ। প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর ব্রাহ্মণপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬