০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁয় ৮৬ পিস ইয়াবাসহ নারীসহ চারজন আটক

নওগাঁ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮৬ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার একটি টিম শনিবার রাতে চকরামচন্দ্র এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই এক নারীসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা লেলিন, রুবেল ও নয়ন এবং শরীফা বেগম। তাদের মধ্যে শরীফা বেগম একজন নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে এলাকাবাসী জানান, চকরামচন্দ্র এলাকায় মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

ডিএস./

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

নওগাঁয় ৮৬ পিস ইয়াবাসহ নারীসহ চারজন আটক

প্রকাশিত : ০৩:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬