০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচিত হলে চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা করবো: সেলিম রেজা হাবিব

পাবনা–৬৯/২ (সুজানগর–বেড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজা হাবিব বলেছেন, তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দলের কোনো কর্মী যদি মনে করেন আমি নির্বাচিত হলে তারা অপকর্ম করে পার পেয়ে যাবেন, তাহলে তারা ভুল ভাবছেন। আমি কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না।”

সেলিম রেজা হাবিব আরও বলেন, “চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাস যেই করুক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আমি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি।”

তিনি দাবি করেন, সাধারণ মানুষ এখন শান্তি ও নিরাপদ পরিবেশ চায়। সেই প্রত্যাশা পূরণে তিনি জনগণের সমর্থন নিয়ে কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেলিম রেজা হাবিবের এমন কড়া বক্তব্য নির্বাচনী এলাকায় আলোচনার জন্ম দিয়েছে এবং আইনশৃঙ্খলা ও সুশাসন ইস্যুকে সামনে নিয়ে এসেছে।

ডিএস./

ট্যাগ :

নির্বাচিত হলে চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা করবো: সেলিম রেজা হাবিব

প্রকাশিত : ০৩:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬