বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। তার আগমণে উচ্ছ্বসিত জেলার নেতাকর্মীরা। নেতা কর্মীরা বলছে, নির্বাচনী জনসভার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভেন্যু পরিদর্শনসহ মঞ্চ প্রস্তুতি করছে নেতাকর্মীরা। তাদের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জনসভা স্মরণকালের জনসমাগমে পরিণত হবে বলে তারা আশাবাদী।
সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের জেলা শাখা।
সংবাদ সম্মেলনে টাংগাইল সদর (৫) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ আগামী ৪ ফেব্রুয়ারি জেলাবাসীকে দলে দলে পৌর উদ্যানে যোগ দিয়ে আমীরে জামায়াতের জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ জানান। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আমরা আশা করছি এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।



















