আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ খাগড়াছড়ি কারাগারে ১৬ বন্দি। নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। এছড়াও দেশ ও প্রবাস থেকে ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টালে ভোট দিবেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন জানান, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা।
ডিএস./



















