০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুলাভাই গ্রেপ্তার

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় মো. সাঈদ হাসান সেতু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, অভিযুক্ত ধর্ষক সাঈদ হাসান সেতু ভিকটিমের পূর্ব পরিচিত ও সম্পর্কে চাচাত দুলাভাই। সেই সুবাদে ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো ও কুপ্রস্তাব দিতো। ভিকটিম ধৃত ধর্ষকের অনৈতিক আকাঙ্ক্ষার প্রস্তাবে রাজি না হলে ধৃত ধর্ষক নানাবিধ কৌশল আটতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ রাতে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ধৃত ধর্ষক বিভিন্ন পন্থায় একাধিকবার ধর্ষণ করলে ভিকটিম আট মাসের অন্তঃসত্ত্বা হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে ময়মনসিংহের ফুলপুর থানায় ধৃত ধর্ষক দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। রোববার রাতে অভিযুক্তকে গেপ্তারের পর ফুলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুলাভাই গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬