০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

পিতার উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

মোবাইল ফোনে আসক্ত মেয়ে নামাজ না পড়ায় বকাঝকা করার কারনে পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত লামিয়ায়ার ভাই বেলাল, বড় চাচি পাখি খাতুন এবং স্বজনেরা জানান, মোবাইল ফোনে আসক্ত লামিয়া অত্যন্ত জেদি। জন্মের ৯ মাস বয়সে ওর মা ওকে রেখে অন্যত্র বিয়ে করে। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে আসক্তি বাড়ে। টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি করে পিতা সাইদুল সরকার। দুইদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় পিতার উপর অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ এমদাদুল হক জানান, গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

পিতার উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

প্রকাশিত : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬