০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে (চট্টগ্রাম ১৫) সাতকানিয়া-লোহাগাড়া আসনের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী কর্তৃক বিএনপি নেতাকর্মী, সমর্থক ও নারীদের উপর হামলা, বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি ও সহযোগী অংগ সংগঠন।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, সম্প্রতি শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর লোহাগাড়া-সাতকানিয়ায় জামায়াত ইসলামীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিএনপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। বিএনপি সবসময় শান্তিতে বিশ্বাসী ও গণতন্ত্রে বিশ্বাসী। সেই কারণে আমরা সব সময় মিলে মিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু প্রতিদিন এভাবে হামলা আমরা মেনে নিতে পারি না। ভোটের দিন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম একজন সরকারি কর্মকর্তা হয়েও জামায়াতের দলীয় কর্মীর মতো আচরণ করেছেন। তাই তাকে অপসারণের দাবী জানাচ্ছি। এছাড়াও সাতকানিয়া-লোহাগাড়াকে শান্ত রাখতে এবং সন্ত্রাসমুক্ত
রাখতে থানা থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা দিয়ে জাল ভোটের মাধ্যমে বিএনপির বিজয়কে ছিনিয়ে নিয়েছে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী। সাতকানিয়ার ঢেমশা, কাঞ্চনা, এওচিয়া এবং লোহাগাড়ার সুখছড়ি ও চাঁন্দা সহ বিভিন্ন এলাকায় জামায়াতের কর্মীরা ভোট পরবর্তী আমাদের বিএনপির সমর্থক ও কর্মীদের হামলা করেছে। তাছাড়া ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ছিলেন জামায়াতের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মী। যারা জামায়াত প্রার্থীর বিজয়ে সহযোগিতা করেছেন। আমরা প্রশাসনের কাছে এব্যাপারে ন্যায়বিচার চাই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফৌজলুর সঞ্চালনায়ে অন্যদের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, শেফায়ত উল্লাহ চক্ষু, সদস্য নুরুল কবির, এটিএম জাহেদ চৌধুরী ও জসিম উদ্দিন আব্দুল্লাহ সহ জেলা ও দুই উপজেলার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০৫:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬