০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঢাকায় আসাটা নিজের ঘরে ফেরার মতো: শ্রীকান্ত

ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। সদ্য পরিবার নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন এই গুণী শিল্পী। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন।

শোনা যায়, শ্রীকান্ত আচার্যের শিকড় এপার বাংলাতেই; ময়মনসিংহে ছিল যার পূর্বপুরুষের আদি নিবাস। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা অনুভূতি রয়েছে বলেও জানিয়েছেন। এখানে এসে তার পুরোনো বন্ধু, ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখাও করেছেন।

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সম্প্রতি বিশেষ সংগীত আয়োজন করা হয়। সেখানে এক মঞ্চে গান করেন শ্রীকান্ত আচার্য; সঙ্গে ছিলেন দেশের গুণী শিল্পী অদিতি মহসিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে ঢাকার সন্ধ্যা মাতান এই দুই শিল্পী। এদিন শ্রোতাদের মাঝে ছিলেন দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েক পরিচিত মুখ ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা।

এই অনুষ্ঠানে শ্রীকান্ত জানালেন, বহুদিন পর যেন নিজ দেশেই ফিরে এসেছেন তিনি। বললেন, এই আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। বেশ কয়েক বছর পর আমার এই যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে নিজের ঘরে ফিরে আসার মতো। এটা এমনই একটি উপলব্ধি বা অনুভূতি বলতে পারেন।

এই গুণী শিল্পী অদিতি মহসিনের প্রশংসা করে আরও যোগ করেন, যে সম্মান ও সুযোগ আমি এই কয়েকদিন ধরে এখানে পাচ্ছি; এই দেশের (বাংলাদেশ) এই উপমহাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী, শুধু তাই নয়- অতুল প্রসাদ, রজনীকান্তের গান যার কণ্ঠে মূর্ত হয়, সেই অদিতি মহসিনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ এটা আমার কাছেও বিরাট সম্মানের।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় শ্রীকান্ত আচার্য। এর আগে জানিয়েছিলেন, ২৬ বছর ধরে ঢাকায় আসা যাওয়া তার। এবার পয়লা বৈশাখের মতো উৎসবের আমেজে এই অন্যরকম অনুভূতি দিয়েছে তাকে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে অত্যন্ত আপ্লুত এই গুণী শিল্পী।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেফতার: ৪

ঢাকায় আসাটা নিজের ঘরে ফেরার মতো: শ্রীকান্ত

প্রকাশিত : ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬