১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ল মিশর কোচ হোসাম হাসানের

২০২৬ ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত মিশরের জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ৬০ বছর বয়সী এই কোচ।

২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে মিশরকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন হাসান। সবশেষ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে মূল পর্বে মিশরের প্রথম জয় ছিনিয়ে আনেন তিনি। ইতিহাস গড়ে মিশরকে প্রথমবারের মতো নকআউট পর্বে (শেষ ষোলো) তোলেন হাসান। যেখানে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

বিশ্বকাপের আগেও হাসানের সাফল্যের কমতি ছিল না। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) মিশরকে তুলেছিলেন সেমি-ফাইনালে। ধারাবাহিক উন্নতির ফল হিসেবেই এবার দীর্ঘমেয়াদি চুক্তি পেলেন সাবেক এই মিশরীয় তারকা।

মজার ব্যাপার, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দায়িত্ব পালন করছিলেন হাসান। গত জুনে নিজেই জানিয়েছিলেন সেই কথা। এবার অবশ্য সব অনিশ্চয়তার অবসান- ২০৩০ পর্যন্ত তার ভবিষ্যৎ নিশ্চিত।

সামনে আবার বড় পরীক্ষা। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে ২৫ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে মিশর। চার দিন পর ২৯ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ দক্ষিণ সুদান। বিশ্বকাপের সাফল্যের পর এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে যাওয়ার পথ আরও মসৃণ করাই হাসানের লক্ষ্য।

ডিএস/.

ট্যাগ :

২০৩০ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ল মিশর কোচ হোসাম হাসানের

প্রকাশিত : ১২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬