০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, ঢাকা-১৮বাসীর প্রত্যাশা আরও বাড়ল

বিদ্যুৎ-জ্বালানি স্থায়ী কমিটিতে এস এম জাহাঙ্গীর হোসেন

জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন। গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে তাকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার অনুসারী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন।রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ঢাকা-১৮ আসনের মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে এস. এম. জাহাঙ্গীর হোসেনকে গুরুত্বপূর্ণ এই কমিটিতে অন্তর্ভুক্ত করাকে ইতিবাচকভাবে দেখছেন তার সমর্থকরা। তাদের প্রত্যাশা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতের নীতি, পরিকল্পনা, জবাবদিহি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৮ আসনের বিদ্যুৎ সরবরাহ, গ্যাস, জ্বালানি নিরাপত্তা ও নাগরিক সেবার বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এস. এম. জাহাঙ্গীর হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা করছেন তারা।

এদিকে, এস. এম. জাহাঙ্গীর হোসেনকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, “ঢাকা-১৮-এর মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এস. এম. জাহাঙ্গীর হোসেনকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় স্বার্থের পাশাপাশি ঢাকা-১৮ আসনের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।ঢাকা-১৮-এর সংসদ সদস্য হিসেবে এস. এম. জাহাঙ্গীর হোসেনের নতুন এই দায়িত্বকে তাই শুধু একটি পদায়ন নয়, বরং জাতীয় রাজনীতিতে তার দায়িত্ব ও ভূমিকা আরও বিস্তৃত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ডিএস.

ট্যাগ :
জনপ্রিয়

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, ঢাকা-১৮বাসীর প্রত্যাশা আরও বাড়ল

বিদ্যুৎ-জ্বালানি স্থায়ী কমিটিতে এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশিত : ০১:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬