১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়

জোসে মরিনহো। ছবি সংগৃহীত

রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সমালোচনার জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো।

ভিনিসিয়ুস ও এমবাপ্পের সমালোচনাকে পর্তুগিজ একটি প্রবাদ দিয়ে ব্যাখ্যা করেন মরিনিও, ‘ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়।’

এমবাপ্পের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় যদি মৌসুমে ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যা হতে পারে না।’ মরিনহোর মতে, সমালোচকরা ইতিবাচক দিকগুলো এড়িয়ে যাচ্ছেন।

ইন্টারের বিপক্ষে রিয়ালের পারফরম্যান্স তুলে ধরে মরিনহো বলেন, ‘তারা ৪টি গোল করতে পারত, কিন্তু আমরা ৮টি গোল করতে পারতাম। সেটা কেন বলা হয় না? তারা কি আমাদের জয়ে খুশি নয়?’

১০ জনের দল হয়ে যাওয়ার পর এমবাপ্পের রক্ষণে ফিরে সাহায্য করার বিষয়টিও আলাদাভাবে প্রশংসা করেন মরিনহো। বিশেষ করে কুকুরেয়াকে সহায়তা করতে এমবাপ্পের ফিরে যাওয়ার আচরণ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

মরিনহো বলেন, ‘আমি এমবাপ্পের এমন আচরণকে খুবই মূল্য দিই। আমরা ভালোভাবে রক্ষণ করেছি, সেটা নিয়েও তো কথা বলা উচিত।’

বেতিসের বিপক্ষে হারের পর দল ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মরিনহো। রিয়ালের হয়ে সমর্থকদের খুশি করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

ডিএস./.

জনপ্রিয়

ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়

প্রকাশিত : ১০:৩০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬