১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

এক বছরের মধ্যে দুইবার ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিতে অস্বীকৃতি জানাল। ভূরাজনৈতিক উত্তেজনা ও ভারতবিরোধী অবস্থানের কারণে ট্রফি নেওয়ার বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বয়কট করেছে তারা।

গত বছর পাকিস্তানকে ফাইনালে হারিয়ে জেতা ট্রফিটি এখনও হাতে পায়নি ভারতের পুরুষ দল। ফাইনালের পর নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। সেটি এখন এসিসির দপ্তরে রয়েছে। এরপর রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জেতা ভারতও একইভাবে নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি জানায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই আগেভাগেই এসিসি কর্মকর্তাদের জানিয়ে দেন, চ্যাম্পিয়ন হলে ভারত নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না। এবার পোডিয়ামে ট্রফিও আনা হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, বোর্ড আশাবাদী ছিল অন্য কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

সাইকিয়া আরও জানান, ভারতীয় নারী দল এসিসি ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব নাকচ করে দেন। তাতে বিসিসিআইও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে।

সাইকিয়াকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘দেড় বছর আগের (পুরুষদের এশিয়া কাপের সময়কার) ধারাবাহিকতায় আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চাইনি। আমরা এখনও আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফিটি হাতে পাইনি। তবে বিদেশি কিছু ভাড়াটে ঘাতকদের হাতে প্রাণ দেওয়া আমাদের দেশের বহু মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অবস্থান অটুট রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেপুটি চেয়ারম্যানকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা মেনে নেওয়া হয়নি। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় ছিল না।’

সাইকিয়া আশ্বাস দিয়েছেন, যে কোনো এক পর্যায়ে ট্রফিগুলো বিসিসিআই-র হাতে আসবে, ‘এশিয়া কাপে দারুণ জয়ের জন্য বিসিসিআই নারী দলকে অভিনন্দন জানিয়েছে। পুরো দেশ আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত। কোনো এক পর্যায়ে আমরা দুটো ট্রফিই ফিরে পাব।’

ডিএস./

জনপ্রিয়

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

প্রকাশিত : ১২:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬