০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একপেশে এক ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জিমি, আমিরুলরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরো এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল। দলের ২টি করে গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি গোল করেন মাহবুব হোসেন।

পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় রুখতে পারেনি।

বাংলাদেশের পরের ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে শনিবার। গ্রুপের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

ডিএস./

জনপ্রিয়

বিশ্বকাপের হতাশা ভুলে মাঠে নামছে ব্রাজিল

শ্রীলঙ্কাকে হারিয়ে হকিতে বাংলাদেশের প্রথম জয়

প্রকাশিত : ১১:২৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬