০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা, অধিকারকর্মী যোগেন্দ্র যাদব ও জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণসহ প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। খবর দ্যা হিন্দুর।

শনিবার (৩ অক্টোবর) প্যাটেল চক থেকে যন্তরমন্তরের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

আইসা সদস্যরা জানান, নেহা বোরা ও অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে যোগ দেন জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল, নিত্যা রামকৃষ্ণন, পল্লব সিসোদিয়া ও প্রশান্ত ভূষণ এবং অধিকারকর্মী যোগেন্দ্র যাদব।

বিক্ষোভস্থলের কাছে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর পুলিশ তাদের আটক করতে শুরু করে। যন্তরমন্তরের দিকে যাওয়া বিভিন্ন সড়কে একাধিক পয়েন্টে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয় এবং ব্যারিকেড বসানো হয়।

আইসা সদস্যদের অভিযোগ, পুলিশি অভিযানের সময় এক পুরুষ পুলিশ কর্মকর্তা নেহা বোরার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দিল্লি পুলিশের আরেক কর্মকর্তা তাকে শারীরিক নির্যাতনের করেন।

এর আগে, একই দিন সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ১০ অক্টোবরের আগে তার এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হলে তিনি অবাক হবেন না। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় তাকে ধন্যবাদ দিয়ে করা তার একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সীমিত করার পর তিনি এ মন্তব্য করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

প্রকাশিত : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬