০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না: পূজা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। কারণ নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে চব্বিশের পূজার জীবন নিয়ে পরিণত একটি ভাবনা মুগ্ধ করেছে তার ভক্ত-অনুরাগীদের।

কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের মতো করে সময় কাটাচ্ছেন পূজা চেরি। দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপ ঘুরতে দেখা গেছে তাকে

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পূজা চেরি তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শাড়ি পরা ছবিতে পূজাকে ভিন্ন ভিন্ন মুডে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না। আমার যা আছে, তা দিয়েই সুন্দর একটি জীবন গড়ব, আমি যা, তাকেই মেনে নিতে এবং যা হয়ে উঠছি, তার ওপর আস্থা রাখতে শিখছি।”

পূজার এই স্ট্যাটাস দেওয়ার ২ ঘণ্টার মধ্যে তাতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ২ হাজার। মন্তব্যের ঘরে অসংখ্য কমেন্ট জমা পড়েছে। ফখরুল ইসলাম নামে একজন লেখেন, “আপনার চিন্তাধারা সত্যিই অনেক সুন্দর এবং অনুপ্রেরণামূলক।” হেলাল লেখেন, “আপনি বাংলা চলচ্চিত্রের কুইন।” তানভী মালহোত্রা লেখেন, “খুব সুন্দর বলেছেন। প্রকৃত সুখ তখনই শুরু হয়, যখন আমরা বর্তমানকে গ্রহণ করি, নিজেদের মূল্যায়ন করি এবং সামনের যাত্রার ওপর আস্থা রাখি।”

ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় কয়েক মাস আগে ক্ষোভ প্রকাশ করেন পূজা চেরি

পূজার ভাবনার প্রশংসা করে রাজা লাল সরকার লেখেন, “খুব সুন্দরভাবে আপনি আপনার ভাবনা প্রকাশ করেছেন! সত্যিই একটি সুন্দর জীবনের সূচনা হয় তখনই, যখন আমরা নিখুঁত হওয়ার পেছনে ছোটা বন্ধ করি, যা আমাদের কাছে আছে তার কদর করতে শিখি এবং সামনের যাত্রার ওপর আস্থা রাখি। নিজেকে বিকশিত করতে থাকুন, উজ্জ্বল হয়ে উঠুন এবং নিজের ওপর বিশ্বাস বজায় রাখুন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

চলতি বছরের মার্চে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের মানুষ বলেও জানান এই অভিনেত্রী।

কালো রঙের শড়িতে ফ্রেমবন্দি হয়েছেন পূজা চেরি। এমন লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই নায়িকা

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু জীবনসঙ্গীর নাম-পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি পূজা। তবে যখন বিয়ে করবেন, তখন সবাইকে জানাবেন বলেও নিশ্চিত করেন এই অভিনেত্রী।

‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন পূজা চেরি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। বর্তমানে তার হাতে ‘ক্যাশ’, ‘নাকফুল’ ও ‘দরদরিয়া’ সিনেমার কাজ রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

আমি আর নিখুঁত জীবনের পিছু ছুটছি না: পূজা

প্রকাশিত : ০৩:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬