০১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাজেকের অচলাবস্থা নিরসনে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব

খাগড়াছড়ি, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ কমাতে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

শনিবার রাতে সাড়ে ৮টায় সেনা রিজিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত এ দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সভায় সাজেক সড়কে দীর্ঘদিন ধরে চলমান অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘস্থায়ী এ অচলাবস্থায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

এ ছাড়া সড়ক অবরোধের ক্ষেত্রে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও সভায় আলোচনা হয়। সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্য মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি আলোচনায় উঠে আসে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশনার কথা জানানো হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

সাজেকের অচলাবস্থা নিরসনে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১২:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬