১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ

যুক্তরাষ্ট্রে চলতি বছর হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে; ১৯৯১ সালের পর দেশটিতে এটিই সর্বোচ্চ বার্ষিক সংক্রমণ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম। চলতি ২০২৬ সালে দেশটিতে এ রোগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। ১৯৯১ সালের পর গত ৩৫ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ বার্ষিক সংক্রমণের সংখ্যা। দেশজুড়ে সংক্রমণ বাড়ার পাশাপাশি ঘটছে মৃত্যুর ঘটনাও।

শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম আক্রান্তদের মধ্যে ৫৬২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যা মোট আক্রান্তের প্রায় ১১ শতাংশ।

সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। শুক্রবার (৬ নভেম্বর) হালনাগাদ করা অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন। এ সপ্তাহে হাম-সংশ্লিষ্ট ষষ্ঠ মৃত্যুর ঘটনাও জানিয়েছে অঙ্গরাজ্যটি।

পেনসিলভানিয়ার পর সবচেয়ে বেশি হাম আক্রান্তের সংখ্যা সাউথ ক্যারোলাইনা ও ইউটাহতে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাউথ ক্যারোলাইনায় আক্রান্তের সংখ্যা ৬৭০ এবং ইউটাহতে ৫৩৬।

এদিকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) উইসকনসিনে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে নিউইয়র্কে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হাম-সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে হামজনিত মৃত্যু নিয়ে অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যানে অমিল রয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র চলতি বছরে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট চারটি মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে মৃত্যুগুলো কোথায় ঘটেছে, তা জানায়নি সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মৃত্যুর হিসাব রাখার পদ্ধতি পরিবর্তন করেছে। আগে অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের তথ্য ব্যবহার করা হলেও এখন জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। ২০২৫ সালে দেশটিতে হাম-সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২০ বছর বা তার বেশি বয়সীরা। এ বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩২। এ ছাড়া ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে ২ হাজার ১০৪ জন এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৯০৮ জন আক্রান্ত হয়েছে। চলতি বছরে দেশজুড়ে নতুন করে ৪৩টি হাম সংক্রমণের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

এদিকে সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০০০ সাল থেকে দেশটি হাম নির্মূলের স্বীকৃতি ধরে রেখেছে। তবে আগামী সপ্তাহে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন সিদ্ধান্ত নেবে, যুক্তরাষ্ট্র এখনও হাম নির্মূলের শর্ত পূরণ করছে কি না।

সূত্র: রয়টার্স, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ

প্রকাশিত : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬