০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রুনা লায়লায় মুগ্ধ তারিক আনাম খান, শিখলেন নাচও!

নিজ নিজ পরিচয়ে দুজনেই কিংবদন্তি। একজন সুরের ভুবনে ছয় দশকেরও বেশি সময় ধরে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন, অন্যজন অভিনয়ে হয়ে উঠেছেন একাধিক প্রজন্মের আদর্শ। শুক্রবার (২০ নভেম্বর) প্রথমবার একমঞ্চে হাজির হলেন তারা। আর উপস্থিত দর্শকের মধ্যে ছড়িয়ে দিলেন অসামান্য মুগ্ধতা।

বলা হচ্ছে রুনা লায়লা ও তারিক আনাম খানের কথা। শুক্রবার তারা একসঙ্গে হাজির ছিলেন ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা : লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক অনুষ্ঠানে। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে এই আয়োজনে মূলত রুনা লায়লার সমৃদ্ধ সংগীত জীবনকে উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, আর গান গেয়েছেন রুনা লায়লা। পাশাপাশি ছিল দুজনের কথোপকথন। অভিজ্ঞতাটি তারিক আনাম খানের কাছেও অত্যন্ত বিশেষ। মুগ্ধতা প্রকাশ করতেও তাই কার্পণ্য করলেন না।

অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করে তারিক আনাম তার ফেসবুকে লিখলেন, “ভাবিনি কোনো দিন তার (রুনা লায়লা) সাথে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে প্রশ্ন করব। তার গানের ভক্ত এই উপমহাদেশ জুড়ে অনেক, আমিও। কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স অব হিউমার’-এর বিশাল ভক্ত আমি। অনুষ্ঠানের আগে সে কথা বলেছিলাম তাকে, বলেছিলাম আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই মঞ্চে।”

গান-আড্ডার ফাঁকে রুনা লায়লার কাছে নাচও শিখেছেন তারিক আনাম খান! অভিনেতার ভাষ্য, ‘তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন। গানে তিনি আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনি করে।’

এদিকে অনুষ্ঠানটি নিয়ে রুনা লায়লাও একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের এক অপূর্ব, স্মরণীয় সন্ধ্যা কাটালাম। আমাকে এমন সম্মাননা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতোই নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

_Rs_

জনপ্রিয়

প্রকাশিত : ০২:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬