০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
কাপ্তাই লেক সংরক্ষণ, সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা ও যুবকদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার মন্ত্রীর, কর্মসংস্থানে গুরুত্ব পর্যটন-কফি-ফ্রিল্যান্সিংয়ে

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, কাপ্তাই লেক সংরক্ষণ, সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ এবং কফি চাষ ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, অতীতে মাটি কাটা কিংবা জঙ্গল পরিষ্কারের মতো বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হলেও অনেক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন চায়। উন্নয়নের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয় এবং সব কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়, সেটিই তাঁর অগ্রাধিকার। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

কাপ্তাই লেকের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, লেকটি পার্বত্য অঞ্চলের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, তা নির্ভর করছে এর সঠিক ব্যবস্থাপনার ওপর। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, ভাসমান বসতবাড়ির বর্জ্য ও সুয়ারেজ ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। পানির দূষণ রোধ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে কাপ্তাই লেক পাহাড়ের অন্যতম সম্পদ হয়ে উঠবে।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত মাস্টার প্ল্যান গ্রহণের কথা জানান তিনি। রাঙ্গামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে সংযুক্ত করে একটি পর্যটন রুট গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। এ রুট চালু হলে দেশি-বিদেশি পর্যটক একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট হোটেল, পরিবহন ও সেবাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা এবং পর্যটকদের সঙ্গে শালীন ও আন্তরিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে সাচিং প্রু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের মাধ্যমে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিসত্তাকে একসূত্রে গেঁথেছিলেন এবং পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এ বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তবে বিগত সময়ে বোর্ডটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বোর্ডকে আবারও জনকল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে প্রথাগত ফসলের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও উচ্চমূল্যের কৃষিপণ্য উৎপাদনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন ফসল চাষে গুরুত্ব দিতে হবে, যা দীর্ঘদিন ধরে ফলন দিয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করবে। এ ক্ষেত্রে ৮০ থেকে ৯০ বছর স্থায়ী কফি এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী কাজুবাদাম চাষের সম্ভাবনা তুলে ধরেন তিনি। দেশে কফির ব্যাপক চাহিদা থাকায় পাহাড়ে কফি চাষ সম্প্রসারণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও উল্লেখ করেন।

শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি চাকরির সীমিত সুযোগের পাশাপাশি তরুণদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীদের ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়ের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মাদক নির্মূলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স সংকট নিরসনে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, মাদক ও অবৈধ পপি চাষ শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্থানীয় হেডম্যান, কারবারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ কাজে তথ্যদাতাদের পুরস্কৃত করার উদ্যোগও নেওয়া হবে।

বক্তব্যের শেষে মন্ত্রী সাচিং প্রু বলেন, পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়কর সংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনায় নিয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে তদারকি করতে প্রতি দুই থেকে তিন মাস অন্তর রাঙ্গামাটি সফর করবেন বলেও আশ্বাস দেন তিনি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার, ভোট দেবেন ১ লাখ ৫৩ হাজার শ্রমিক

কাপ্তাই লেক সংরক্ষণ, সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা ও যুবকদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগের ঘোষণা

পাহাড়ে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার মন্ত্রীর, কর্মসংস্থানে গুরুত্ব পর্যটন-কফি-ফ্রিল্যান্সিংয়ে

প্রকাশিত : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬