কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে গুটিয়ে গেছে মাত্র ১১৭ রানে। সর্বোচ্চ ২৭ রান করেছেন এলটন চিগুম্বুরা। এছাড়া হ্যামিলটন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ২৫ রান। অন্যরা কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি প্রোটিয়া বোলারদের মোকাবেলায়। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি। এছাড়া দুটি করে উইকেট লাভ করেছেন ইমরান তাহির, কাগিসো রাবাদা এবং ফেলুকায়ো।
খেলার শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরেন প্রোটিয়া পেসাররা। পরে ইমরান তাহিরের লেগস্পিনেও নাকাল হয় দলটি। এদিকে ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরাও। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৪৫ রান। ক্রিজে রয়েছেন ক্লাসেন ও জঙ্কার।
বিবি/এসআর
























