০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সরকারের নতুন পরিকল্পনার চিত্র তুলে ধরতে রাঙামাটিতে শুরু হলো উন্নয়ন মেলা

রাঙামাটিতে ৩দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা শুরু হয়েছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে শুরু হয় মেলাটি। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু করে রাঙামাটি কুমার সুমীত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এসে র‌্যালীটি সমাপ্ত করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে হাতে ব্যানার,প্লেকার্ড নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী র‌্যালীতে অংশ নেয়। বর্ণাঢ্য র‌্যালীর শেষে কুমার সুমীত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে রাঙামাটি সদর জোন কমান্ডা লে: কর্ণেল রেদওয়ানুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: আলমগীর কবীর, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার প্রমূখ।

এবারের মেলায় পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকান্ডের স্ব-চিত্র সহপাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবন মান্নোয়নের সরকারের নতুন পরিকল্পনার নির্দশনার বিভিন্ন কর্মপরিকল্পনার চিত্র উপস্থাপন করা হয়।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। এবারের উন্নয়ন মেলায় মোট ৮০টি স্টল বসার কথা থাকলেও মোট ৭৩টি স্টল বসে। সরকারের গৃহীত উন্নয়নের চিত্র জনগনের সম্মুখে তুলে ধরার জন্য রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ৪ ও ৬ অক্টোবর রাঙ্গামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা চলবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন আয়োজন থাকবে বলে বক্তরা জানান।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে পার্বত্যাঞ্চল। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সরকারের ৪র্থ উন্নয়ন মেলা সমগ্র বাংলাদেশে শুরু হয়েছে।

বিবি/ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সরকারের নতুন পরিকল্পনার চিত্র তুলে ধরতে রাঙামাটিতে শুরু হলো উন্নয়ন মেলা

প্রকাশিত : ০৬:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮