কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) তে সেরা ফিচার, সেরা প্রতিবেদক (অনলাইন ও প্রিন্ট), সেরা প্রতিবেদন এবং সেরা উদীয়মান প্রতিবেদকসহ মোট ৯টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নিজ কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। সম্প্রতি জাতীয় পত্রিকা ইত্তেফাক ও অনলাইনে বিজনেস বাংলাদেশ, রাইজিংবিডি, বারসিক নিউজে প্রকাশিত ফিচারের উপরে সজীব বণিককে সেরা ফিচার লেখক হিসেবে নির্বাচিত করা হয়। ৯টি ক্যাটাগরিতে সেরা ফিচারের পুরস্কার লাভ করেন দৈনিক বিজনেস বাংলাদেশের ক্যাম্পাস প্রতিনিধি সজীব বণিক। তাছাড়াও প্রতিবেদকের (অনলাইন) পুরষ্কার পেয়েছেন সমিতির তথ্য ও পাঠাগার সম্পাদক এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি শাহাদাত বিপ্লব, সেরা প্রতিবেদকের (প্রিন্ট) পুরষ্কার পেয়েছেন সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক ডাক প্রতিদিন এর প্রতিনিধি নাজমুল সবুজ, সেরা প্রতিবেদনের পুরষ্কার পেয়েছেন সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর সাবিক। ফিচার লিখে প্রথম হওয়ায় সজীব বণিক বলেন, এটা আমার অর্জনের প্রথম ধাপ। আশাকরি আজকের পুরস্কার আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
আজকের অর্জনকে বরাবরই ধরে রাখার জন্যে অবশ্যই চেষ্টা থাকবে। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ। এ সময় সমিতির সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবি/ইএম




















