হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ব্যাটিংয়ে যাচ্ছেতাই অবস্থা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেদিক দিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরিয়ে দাঁড়ায় তারা। প্রথম টেস্টে কোন ইনিংসে ২০০ এর কোটা তারা পেরোতে পাইনি। তবে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে তোলে ৩১১ রান।
অন্যদিকে দ্বিতীয় টেস্টেও বরাবরের মত নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারতীয় ক্রিকেট দল।দলটির দ্বিতীয় দিন খেলা শেষে ৪ উইকেটের বিনিময়ে সংগ্রহ ৩০৮। সেঞ্চুরির মুখ এখন পর্যন্ত কেউ দেখা না পেলেও ইতিমধ্যে ৩ জন ব্যাটসম্যান করেছেন হাফ সেঞ্চুরি।
প্রথম টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড গড়া পৃথ্বী দ্বিতীয় টেস্টে ৭০ রান করে আউট হয়েছেন। হাফ সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত যথাক্রমে ৭৫ ও ৮৫ রান নিয়ে অপরাজিত আছেন অজিঙ্কে রাহানে ও ঋশভ পান্থ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি উইকেট পান জ্যাশন হোল্ডার। একটি করে উইকেট তুলে নেয় শ্যানন গ্যাব্রিয়েল ও জমেল ওয়ারিক্যান।
বিবি/এসআর
























