০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রাতে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

সৌদি আরবে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। এ যুগে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ বলতেই সবাই বুঝি, নেইমার-মেসির লড়াই। বিশ্ব ফুটবলের সেরা তিন তারকার দুইজনই দুই দলে। তবে এবার আর মুখোমুখি দেখা হচ্ছে না নেইমার-মেসির।

মেসি না থাকায় কিছুটা হতাশ সৌদি সমর্থকরা। তবে এ খবরে স্বস্তির সুবাতাস বইছে ব্রাজিল শিবিরে। মেসিকে পছন্দ করলেও দলের কথা ভেবে বিষয়টা বেশ ভালোই লাগছে নেইমারের। সাবেক বার্সা সতীর্থ থাকলেই যে বরং বাড়তি দুশ্চিন্তায় থাকতে হতো ব্রাজিলকে।

এব্যাপারে ব্রাজিল ডিফেন্ডার দানিলো বলেন, আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এখানে সবাই সুযোগ খুঁজছে ভাল করার। জয় ছাড়া অন্য কিছুই চিন্তা করছি না আমরা। মেসি খেলবে না। এটা আমাদের জন্য ভাল খবর। তাহলে প্রতিপক্ষ মানসিকভাবে একটু দুর্বল থাকবে। সে সুযোগটাই লুফে নিতে চাই আমরা।

এদিকে পিএসজির হয়ে এ মৌসুমে দুর্দান্ত খেলছেন নেইমার। এ ম্যাচেও সে ফর্মের ঝলক দেখাতে চান তিনি। দীর্ঘদিন পর গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুসও। দু’বছর পর দলে ডাক পোওয়া লুকাস মৌরাও মুখিয়ে আছেন নিজেকে প্রমাণে। তিতের সম্ভাব্য ফরমেশন হতে পারে ৪-৩-৩।

এব্যাপারী নেইমার বলেন, যারা ফুটবল ভালোবাসেন, মেসি না থাকা তাদের জন্য খারাপ খবর। তবে আমাদের জন্য ভালো। মেসি না থাকলেও পাওলো দিবালার মতো তারকা আছে আর্জেন্টিনা দলে। নেইমার তাই প্রতিপক্ষকে মোটেই খাটো করে দেখছেন না।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, আমরা কখনই আর্জেন্টিনা দলের মানকে খাটো করব না। তাদের দলে ভালো খেলোয়াড় আছে। আর্জেন্টিনার দিবালার মতো খেলোয়াড় আছে, তাই আমাদের সজাগ থাকতে হবে। এটা কঠিন একটা ম্যাচ হবে। আমাদের নিজেদের কাজটা করতে হবে। তাদের বিপক্ষে খেলা তো সবসময়ই ভালো লাগার।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

রাতে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮