সাংহাই মাস্টার্স জিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার দৌড়ে রাফায়েল নাদালকে এখন তাড়া করছেন নোভাক জকোভিচ। রজার ফেদেরারকে পেছনে ফেলে এখন নাদালের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছেন।
হাঁটুর চোটে ভুগছেন এখন নাদাল। সদ্য প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর নাদাল থাকলেও তাঁর সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা জকোভিচের রেটিং পয়েন্টের পার্থক্য এসে দাঁড়িয়েছে মাত্র ২১৫। নাদালের মোট পয়েন্ট ৭৬৬০। জকোভিচের ৭৪৪৫। রজার ফেদেরার আছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৬২৬০।
এখনও মৌসুমের শেষ প্রতিযোগিতা এটিপি ওয়ার্লড ট্যুরস ফাইনালসের আগে কয়েকটি টুর্নামেন্ট বাকি আছে। যার মধ্যে প্যারিস মাস্টার্স অন্যতম। চোটের জন্য এই প্রতিযোগিতায় নাদাল না নামতে পারলে জকোভিচের শীর্ষে ফেরার সুযোগ রয়েছে।
বিবি/রেআ
























