গেইলের পর এবার ভারতীয় সিরিজ থেকে নিজেকে সরে নিলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লিউইস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ভারতের ওয়ানডে ও টি-২০ দল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন। যা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রীতিমত এক ধরনের ধাক্কা।
আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এতে থাকছেন না লিউইস। এর বদলে মাঠে নামছেন কিয়েরেন পাওয়েল। অন্যদিকে টি-২০ সিরিজে লিউসের বদলে মাঠে থাকছে নিকোলাস পুরান।
সম্প্রতি ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেন্ট্রাল চুক্তিপত্র অস্বীকার করেন এ ব্যাটসম্যান। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ না থেকে বিশ্ব জুড়ে টি-২০ লিগ খেলার ইঙ্গিত দেন। তারই ধারাবাহিকতায় লিউইসের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে একটি সূত্র।
বিবি/এসআর






















