০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শচীনকে লারার চমক!

মাঠে এক সময়কার শ্রেষ্ঠত্বের মুকুটের দুই দাবিদার শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে দেখা গেল একসঙ্গে। আর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শচীন নিজেই। ছবিতে দুইজনকেই দেখা গেছে একই রকম নীল টি-শার্টে। দু’জনের মাথাতেই রয়েছে টুপি।
এই ছবির সঙ্গে শচীন যা লিখেছেন তাতে পরিষ্কার যে লারার সফর মোটেই পূর্ব-পরিকল্পিত ছিল না। বরং ‘ত্রিনিদাদের রাজপুত্র’ হঠাৎ এসে চমকে দিয়েছেন তাঁকে। শচীন সেজন্যই ‘সারপ্রাইজ ভিজিট’ হিসেবে তা চিহ্নিত করেছেন। লারার সঙ্গে সাক্ষাতের ফলে উইকেন্ড দারুণভাবে শুরু হল বলেও লিখেছেন তিনি।
শুক্রবার লিটল চ্যাম্পিয়ন এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। ক্রিকেটপ্রেমীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে।
এক সময় বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে এই দুই জনকেই বেছে নিত ক্রিকেটমহল। ৪৫ বছর বয়সী শচীন ২০০ টেস্টে ৫৩ গড়ে করেছেন ১৫,৯২১ রান। এর সঙ্গে রয়েছে ওয়ানডে ফরম্যাটে ১৮,৪২৬ রান। ৪৯ বছর বয়সী লারা টেস্টে ৫২.৮৮ গড়ে করেছেন ১১,৯৫৩ রান। টেস্টে সর্বাধিক ৪০০ রানের রেকর্ড এখনও তাঁর দখলেই। একদিনের ক্রিকেটে ৪০.৪৮ গড়ে লারা করেছেন ১০,৪০৫ রান।
বিবি/এসআর
ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

শচীনকে লারার চমক!

প্রকাশিত : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮