০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

তিন উইকেট হারিয়ে দিশেহারা টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এক ওভারের মধ্যে ফিরে গিয়েছিলেন লিটন কুমার দাস আর ফজলে মাহমুদ রাব্বি। ১৭ রানে ২ উইকেট হারিয়ে যখন বিপদে বাংলাদেশ, তখন হাল ধরার কাজটা করেছিলেন মুশফিকুর রহীম এবং ইমরুল কায়েস। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের ওপর ভর করে ভালোই এগুচ্ছিল বাংলাদেশ। দু’জনের ব্যাটে ৪৯ রানের জুটি গড়ার পরই দুর্ভাগ্যের শিকার হয়ে গেলেন মুশফিকুর রহীম।

১৫তম ওভারের শেষ বলে ব্রেন্ডন মাভুতার শট বলটি পড়েছিল লেগ স্ট্যাম্পের ওপর। মুশফিক চেয়েছিলেন পুল করার। কিন্তু শট বল বুঝতে না পেরে ব্যাট চালিয়ে দেন আগেই। ফলে বল ব্যাট ফাঁকি দিয়ে গ্লাভসে চুমু লাগিয়ে গিয়ে জমা পড়লো উইকেটরক্ষক ব্রেন্ডন টেলরের হাতে। শুরুতে আম্পায়ার আউট না দিলেও জিম্বাবুয়ে রিভিউ নেয়। রিভিউতে দেখা যায় মুশফিকের গ্লাভস ছুঁয়ে গেছে বল। ফলে আউট।

২০ বলে ১৫ রান করলেও দারুণ একটি সম্ভাবনাময়ী ইনিংসের অপমৃত্যু হয়ে গেলো তখন। বাংলাদেশের রান এ সময় ছিল ৬৬। এ রিপোর্ট লেখার সময় ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৭৫ রান। ইমরুল ৪৩ এবং মোহাম্মদ মিঠুন ব্যাট করছেন ৬ রান নিয়ে।

মাশরাফি বিন মুর্তজার দলে চোটের প্রকোপ রয়েছে। অধিনায়ক নিজে এবং মুশফিক-মাহমুদউল্লাহরও চোট আছে। কেউ পুরোপুরি ফিট নন। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটছে ফজলে মাহমুদ রাব্বির। পেসার রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

তিন উইকেট হারিয়ে দিশেহারা টাইগাররা

প্রকাশিত : ০৪:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮