০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ব্যাটিং নিয়ে চিন্তিত মাশরাফি

চট্টগ্রামে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পৌনে তিনশ রান, ইমরুলের সেঞ্চুরির পরেও খুশি হতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগারদের ব্যাটিং তাকে সুখী করতে পারেনি। এক ইমরুল আর লোয়ার অর্ডারে নামা সাইফউদ্দিন ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় ম্যাচের আগে তাই ব্যাটসম্যানদের কাছে রান চাইলেন অধিনায়ক।

সাংবাদিকদের ম্যাশ বলেন, ‘টপ অর্ডারে একজন ব্যাটসম্যান ১০০ করার পরেও দলের রান ৩০০ হচ্ছে না। টপ অর্ডারের একজন সেঞ্চুরি পেলে দলীয় সংগ্রহ তিনশ ছাড়িয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই জায়গাটা চিন্তার। টপ অর্ডারে বড় সংগ্রহের পর পরের দিকে, যে সাহায্যটা দরকার সেটা এত পরে আসছে যে রানটা বড় হচ্ছে না। এই জায়গায় মানিয়ে নিতে হবে।’

মিরপুরে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহ, মেহেদী মিরাজ, লিটন দাসেরা। সপ্তম উইকেটে ১২৭ রানের জুটি গড়েন ইমরুল ও সাইফ। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সপ্তম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। ইমরুল ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১৪৪ রানে থামেন। সাইফের ব্যাট থেকে আসে ৫০ রান। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

বিবি/এসআর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ব্যাটিং নিয়ে চিন্তিত মাশরাফি

প্রকাশিত : ০৭:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮