০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শুভাশিষের ৫ উইকেটে সমান হলো স্কোর

জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন রংপুর বিভাগের শুভাশিষ রায়। রংপুরের ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে বরিশাল বিভাগের সোহাগ গাজীর ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৪৭ রানেই গুটিয়ে যায় রংপুর। জবাবে শুভাশিষের বোলিং তোপে ১৪৭ রানে গুটিয়ে যায় বরিশালও।

প্রথম ইনিংস থেকে কোন দলই লিড পায়নি। এ অবস্থায় দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৭৭ রান তুলেছে রংপুর। ৭ উইকেট হাতে নিয়ে ৭৭ রানে এগিয়ে রংপুর।

এই স্তরের আরেক ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১০৭ রান পিছিয়ে রাজশাহী বিভাগ। ৭ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৩০৯ রানে অলআউট হয় খুলনা। জবাবে দিন শেষে ৫ উইকেটে ২০২ রান করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীর পক্ষে ফরহাদ হোসেন ৫৬ ও জুনায়েদ সিদ্দিকী ৪৭ রান করেন। খুলনার পক্ষে ২টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও সৌম্য সরকার।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় গোয়ালঘরে হানা, বিএনপি নেতার ৪ গরুসহ চুরি ৬টি

শুভাশিষের ৫ উইকেটে সমান হলো স্কোর

প্রকাশিত : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮