০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দিবালার গোলে ম্যান ইউকে হারালো জুভেন্টাস

পাওলো দিবালার গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ থেকে জয় নিয়েই ফিরলো জুভেন্টাস। মঙ্গলবার রাতে হোসে মরিনহোর শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে আলেগ্রির শিষ্যরা।

ম্যাচের ১৭তম মিনিটে ডান দিক থেকে রোনালদো কাছের পোস্টে হুয়ান কুয়াদরাদোর উদ্দেশে বল বাড়ান। কিন্তু একজনের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছোট ডি-বক্সের বাইরে থেকে বা পায়ের শটে জয়সূচক গোলটি করেন দিবালা।

দিবালা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গত ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের দিবালার গোল সংখ্যা দাঁড়ালো ৪ এ।

বিবি/রেআ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দিবালার গোলে ম্যান ইউকে হারালো জুভেন্টাস

প্রকাশিত : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮