১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টাই

স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হয়েছে। অধিনায়ক বিরাট কোহলির রেকর্ডময় ইনিংসের সুবাদে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে। জবাবে শাই হোপের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ৭ উইকেট হারিয়ে ৩২১ রান করলে ম্যাচটি টাই হয়।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১৫৭ এবং আম্বাতি রাইদুর ৭৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করে ভারত। এ ইনিংস দিয়েই দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। কেমার রোচ ১০ ওভার বোলিং করে ২৯ রানে ৩ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে হোপের অপরাজিত ১২৩ ও শিমরোন হেটমায়ারের ৯৪ রানের সুবাদে ইনিংসের শেষ বলে সফরকারীরা ৩২১ রান করলে ম্যাচটি টাই হয়। কুলদ্বীপ যাদব ৬৭ রানে নেন ৩ উইকেট।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টাই

প্রকাশিত : ০২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮