০১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ফজলে রাব্বির জন্য আরও একটি সুযোগ চান মাশরাফি

দুঃস্বপ্নের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ফজলে রাব্বির। প্রায় ৩১ ছুঁইছুঁই বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ‘ডাক’ মারেন। এমনকী পরের ম্যাচেও সেই ‘ডাক’! পার্থক্য হলো প্রথম ম্যাচে খেলেছেন ৪ বল; দ্বিতীয় ম্যাচে খেললেন ৫টি। তারপরেও তার কাঁধে হাত রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও রাব্বিকে একাদশে বাজিয়ে দেখতে চান তিনি।

অভিষেক ম্যাচে ‘ডাক’ মারার পর মাশরাফি রাব্বিকে একটি সুযোগ দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এরপরেও আজ চট্টগ্রামে রাব্বিকে নিয়ে মাশরাফি বললেন, ”সত্যি বলতে, আমাকে যদি ওপেন কল দিতে বলেন, আমি তাকে আরেকটি সুযোগ দেব। আমার কাছে মনে হয় সে অনেক বেশি দুর্ভাগা। আর আমি বিশ্বাস করি, কাউকে ব্যাকআপ করলে এভাবেই করা উচিত। আমার ক্ষেত্রেও এটি হতে পারত (দুই ম্যাচ ব্যর্থ)।’

তবে বিসিবি সূত্রে জানা গেছে, ম্যাশের এই চিন্তার সঙ্গে একমত নয় টিম ম্যানেজম্যান্ট। তিন নম্বর স্থানটির জন্যই দলে হুট করে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। তবে মাশরাফি এটাও বলেছেন, তার একার পক্ষে আরেকটি সুযোগ দেওয়া হবে কঠিন। তিনি আরও বলেন, ‘সে কিন্তু নিজেকে প্রমাণ করেই এই পর্যন্ত এসেছে। হুট করে দুটি ম্যাচে আউট হয়ে যেতেই পারে। আসলে একা বলে কিছু হবে না। সবার সাথে আলোচনার ব্যাপার আছে। আমি যেটি বলব, সেটিই যে হবে, তাও নয়। তবে রাব্বি আরেকটি সুযোগ পেলে আমার সমস্যা নেই।

বিবি/এসআর

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

ফজলে রাব্বির জন্য আরও একটি সুযোগ চান মাশরাফি

প্রকাশিত : ০৮:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮