০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

পুনেতে আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডে টাই হওয়ায় পাঁচ ম্যাচ সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এই লিডকে ডাবল করার লক্ষ্য নিয়ে আজ শনিবার তৃতীয় ওয়ানডে খেলতে নামছে ভারত। পক্ষান্তরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা বজায়ে রেখে এ ম্যাচে জয়ী হয়ে সিরিজে সমতা আনতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

গুয়াহাটিতে প্রথম ম্যাচে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করে ক্যারিবীয়রা। জয়ের জন্য ৩২৩ রানের টার্গেটে খেলতে নেমে রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে সহজের জিতে যায় ভারত। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও কোহলির অপরাজিত ১৫৭ রানের সুবাদে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ভারত। ভারতের এই টার্গেটকে ব্যাট করতে নেমে শেষ বলে ৪ মেরে ম্যাচটি টাই করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে ১২৩ রান করে অপরাজিত থাকেন হোপ।

দ্বিতীয় ম্যাচে দলের এমন পারফরমেন্সে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেন, ‘তৃতীয় ওয়ানডেতে জয় দিয়ে সিরিজে সমতা আনতে পারবো আমরা।’ ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু ‘তৃতীয় ম্যাচে আমরা নতুনভাবে শুরু করবো। সিরিজে ডাবল লিড নেয়াই প্রধান লক্ষ্য আমাদের।’

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, ঋষভ পান্থ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেষ যাদব, লোকেশ রাহুল ও মনিষ পান্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), কাইরেন পাওয়েল, ওবিড ম্যাককয়, ফাবিয়ান আলেন, সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরোন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও ওসানি থমাস।

বিবি/রেআ

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১২:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮