০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কোহলি হওয়া এত সহজ নয়: হরভজন

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে আবারও শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকার ৩১১ ম্যাচ খেলে করেন ১০ হাজার রান। অথচ তার চেয়ে ৯৯ ম্যাচ কম খেলে ২১২ ম্যাচ দশ হাজার রানের মাইলফলক স্পশর্ করেন কোহলি।

দুর্দান্ত খেলা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেন সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেন, ‘বিরাট কোহলি হওয়া এত সহজ নয়। কোহলিকে সালাম জানাতে ইচ্ছে করছে। ও প্রত্যাশার চেয়েও বেশি চাপ নিয়ে খেলছে, যা অবিশ্বাস্য। তাই বলছি যে কেউ কোহলি হতে পারবে না। আমার মতে ওই এক নম্বর।’

সাবেক এই অফ স্পিনার আরও বলেন, ‘আমি শচীনের সঙ্গে খেলেছি। তবে কোহলিকেও আমি অসম্ভব শ্রদ্ধা করি। ও যখন এসেছিল এরকম ছিল না। কিন্তু পরিশ্রমের মাধ্যমে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। তরুণদের সামনে আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। পারফেক্ট রোল মডেল বলতে যা বোঝায়, বিরাট কোহলি ঠিক তাই।’

কোহলি প্রসঙ্গে হরভজন আরও বলেন, ‘আমি কোহলিকে ব্যাটিংয়ের সময়ে কখনই টেনশন করতে দেখিনি। সে সব সময় চ্যালেঞ্জের জন্য তৈরি। ও যে কীভাবে এতটা শান্ত থাকে বুঝতেই পারি না। কোহলি মাঠে নামলে লোকে ভাবে সেঞ্চুরি করবেই। আবারও বলছি, বিরাট কোহলি হওয়া খুব কঠিন।’

বিবি/এসআর

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

কোহলি হওয়া এত সহজ নয়: হরভজন

প্রকাশিত : ০৮:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮