০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মার্সেইয়ের মাঠে পিএসজির জয়

লিগ ওয়ানে জয়ের ছন্দে পিএসজি। চলতি আসোরে লিগের শীর্ষে থাকা প্যারিস ক্লাবটি রবিবার রাতে আরেকটি জয় পেল। প্রতিপক্ষ মার্সেইকে তাদের মাঠে ২-০ গোলে হারিছে টমাস টুখেলের শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল পেলেন কিলিয়ান এমবাপে এবং ইউলিয়ান ড্রাক্সলার। এদিন ম্যাচের শুরুটা বেশ ভালোই করে দুদল। কিন্তু বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে মাঠে নামানো হয় বিশ্বকাপ জেতানো তারকা কিলিয়ান এমবাপেকে। মাঠে নামার চার মিনিটের মাথাতেই ব্যবধান বাড়িয়ে ফেলেন এই ফরাসি তারকা।

মাঝমাঠের আগে থেকে বল ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষবেধ করেন এমবাপে। এরপর যোগ করা সময়ে ব্যবধান করেন ড্রাক্সলার। ডি-বক্সের দুরূহ কোণ থেকে আলতো ছোঁয়ায় ঠিকানায় পাঠান এই তারকা।

লিগে ১১ ম্যাচের সবগুলোতে জিতে ৩৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে পিএসজি। ১৯ পয়েন্ট নিয়ে লিগের পাঁচ নম্বরে আছে মার্সেই।

বিবি/জেজে

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

মার্সেইয়ের মাঠে পিএসজির জয়

প্রকাশিত : ১১:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮