০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীনগরে অসুস্থ এতিম শ্রাবন্তীর পাশে এলাকাবাসী

মুন্সীগঞ্জের শ্রীনগরে অসুস্থ এতিম মেধাবি কলেজ ছাত্রী শ্রাবন্তীর চিকিৎসার লক্ষে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকাবাসী, সহপাঠি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সূত্রমতে জানাযায়, শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের হাঁসাড়া গ্রামের মৃত বিজয় মন্ডল ও মৃত অনিতা মন্ডলের মেয়ে শ্রাবন্তী (২৩)। তার বাবা-মা মারা যাওয়ার পরে কাকা গণেশ মন্ডল ৮ বছরের শ্রাবন্তীর দেখভালের দায়িত্ব নেন। কাকা-কাকীর পরিবারেই এতিম শ্রাবন্তী বেড়ে উঠে। শ্রাবন্তী বর্তমানে ইডেন মহিলা কলেজের ম্যাথমেটিক্স বিভাগের ৩য় বর্ষের মেধাবী ছাত্রী। এরি মধ্যে হঠাৎ করে শ্রাবন্তী অসুস্থ হয়ে পরে।

পরে তার স্বাস্থ্য পরিক্ষা নিরিক্ষা শেষে ডাক্তার জানান শ্রাবন্তীর শরীরে মরণব্যাধি ক্যানসার বাসা বেধেছে। দিনে দিনে সে আরো অসুস্থ হয়ে পরলে ডাক্তারা অপারেশন করার পরামর্শ দেন। ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে গত ১ নভেম্বর ২০১৮ইং বৃহস্পতিবার শ্রাবন্তীর অপারেশন করা হয়। অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্তের অধীনে শ্রাবন্তী চিকিৎসাধীন রয়েছেন।

অসহায় হতদরিদ্র কাকা গণেশ মন্ডলের পক্ষে শ্রাবন্তীর ব্যয়বহুল চিকিৎসার ভাড় বহন করা সম্ভব নয়। চিকিৎসা বাবদ প্রায় ৮-১০ লাখ টাকার প্রয়োজন কিন্তু কাকা তার এতিম ভাতিজির জীবন এভাবে শেষ হতে দিতে পারেন না। সে লক্ষে তিনি এলাকার ধর্ণাঢ্য ব্যক্তিদের কাছে শ্রাবন্তীর চিকিৎসার জন্য সাহায্য চান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে পত্র পত্রিকায় অসুস্থ শ্রাবন্তীর জন্য আর্থিক সহযোগিতা চাওয়া হয়। তারই ধারবাহিকতায় দেশ ও দেশের বাহিরে থাকা স্থানীয় এলাকাবাসী শ্রাবন্তীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়ান।

২১ নভেম্বর বুধবার শ্রাবন্তীর কাকা গণেশ মন্ডল বলেন, তার চিকিৎসার জন্য স্থানীয় সায়েম মাঝির মাধ্যমে ১ লাখ টাকা, ইডেন মহিলা কলেজের গণিত প্রফেসার হুমায়ুন আহমেদের মাধ্যমে ৮৯ হাজার, দক্ষিন কোরিয়া প্রবাসী মোঃ রুবেল পারভেছের মাধ্যমে ৫০ হাজার, ফ্রান্স প্রবাসী সঞ্জয় রাজবংশীর মাধ্যমে ৪০ হাজার, হাঁসার কালী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ হালিম ও মোঃ রুহুল আমিনের মাধ্যমে ২০ হাজার, মধ্য হাঁসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মাধ্যমে ১০ হাজার টাকাসহ স্থানীয় চেয়ারম্যান সাহেব এবং বিভিন্ন মাধ্যমে অনেকেই সহযোগিতা করেছেন। এই আর্থিক সহযোগিতা করার জন্য শ্রাবন্তী ও আমার পরিবার সকলের কাছে চিরকৃতজ্ঞ। অসুস্থ শ্রাবন্তীর সুস্থতার জন্য সকলের কাছে তিনি আশিবার্দ কামনা করেন।

চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন। শ্রাবন্তী মন্ডল, সঞ্চয়ী হিসাব নং- ৮৮৯৬, অগ্রনী ব্যাংক, হাঁসাড়া শাখা, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

বিবি/রেআ

ট্যাগ :

সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারে হাবিব

শ্রীনগরে অসুস্থ এতিম শ্রাবন্তীর পাশে এলাকাবাসী

প্রকাশিত : ০১:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮