বাংলাদেশ কবি সভা এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বাবুই প্রকাশনী লেখক সম্মাননা ও সাহিত্য উৎসবে সম্মননা পেয়েছেন গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের সন্তান। (১৬ নভেম্বর ২০১৮)শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকা পল্টন মোড় ট্রপিকানা টাওয়ার ফেনী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় এ ছাড়াও আরো কয়েকবার বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে সম্মননা পেয়েছেন।জানা যায়,আগামী ২১শে বই মেলায় তিনার লেখা প্রথম কাব্যগ্রন্থ “পরানে রাখিও ” বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে।
তিনি লেখা “লাশ” ও “সুখ নিতে শিখলি” শিরোনামের গান লিখে ব্যাপক সাড়া পেয়েছে। আরো তিনটি গানের কাজ চলছে বলে তিনি জানান। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন নতুন কিছু নিয়ে সবার সামনে আসতে পারে।
যদের কাছ থেকে সম্মননা গ্রহন করেন বাংলাদেশ কবি সভা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও কথা সাহিত্যিক মোরশেদ আলম হৃদয়। কবি সভা’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী, উদ্বোধক বিশিষ্ট ছড়াকার ও কথাসাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচক ছিলেন নজরুল ইনস্টিটিউট এর পরিচালক ও কবি রেজাউদ্দিন স্ট্যালিন, বিশেষ আলোচক দেশবরেণ্য ছড়াকার জগলুল হায়দার।
বিশেষ অতিথি বহুমাত্রিক লেখক ও সংগঠক সৈয়দ মাজহারুল পারভেজ, কথাসাহিত্যিক তৌহিদুর রহমান, কবি, সাংবাদিক ও সংগঠক সৈয়দ রনো, অভিনেতা, সংগঠক ও কবি এবিএম সোহেল রশিদ, রবিন গ্রুপ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী মিজানুর রহমান মিজান, বিশিষ্ট আবৃত্তিকার বদরুল আহসান খাঁন, কবি ও কথাসাহিত্যিক ইলিয়াস উদ্দিন সহ দেশবরেণ্য তরুণ- প্রবীণ কবি ও কথাসাহিত্যিক উপস্থিত ছিলেন।
বিবি /ইএম




















