আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে কলহ-দ্ব›দ্ব-সংঘাত মুক্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য শান্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ বন্ধু সমাজ। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহবান জানান বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিব খান বলেন, পৃথিবীর সমস্ত কলহ-দ্ব›দ্ব ও সংঘাত রোধে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চক্রান্তকারী মানুষের প্রকাশ্য শত্রæ অভিশপ্ত ইবলিশ শয়তানকে পরাস্ত করতে হবে। তাহলেই দেশে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যে বন্ধু সমাজের পক্ষ থেকে ২৩ নভেম্বরকে ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ উদযাপন করে আসছি এবং জাতীয়ভাবে দিনটিকে পালনের আহবান জানাচ্ছি। তিনি বলেন, আমরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কোনো সংঘাত চাই না। সেই লক্ষ্যে আসন্ন নির্বাচনে যেনো কোনো কলহ-দ্ব›দ্ব ও সংঘাত না হয় এজন্য আমি দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি অনুরোধ করছি।
এফ. আহমেদ খান রাজীব বলেন, বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টির প্রত্যাশায় সকল পক্ষ-বিপক্ষের মত-পার্থক্যে বিরোধ নিষ্পত্তিতে জন সাধারণের সপক্ষে সঠিক ক্ষেত্রে সমর্থনকারী এবং দেশব্যাপী বন্ধুত্ব স্থাপনে হিংসা বর্জনে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ সকল পক্ষের সেতুবন্ধন হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে রাজীব খান দেশের সরকারের নামের মাঝে প্রজার স্থলে বন্ধু শব্দ প্রতিস্থাপনে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ এর স্থলে ‘গণবন্ধুতন্ত্রী বাংলাদেশ সরকার’ নামকরণ করার আহবান জানান।
এসময় তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে যারা নতুন সরকার গঠন করবে তাদেরসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের মহামান্য রাষ্ট্রপতিকে প্রধান অতিথি করে বাংলাদেশে অবস্থিত সকল দূতাবাসের রাষ্ট্রদূতসহ দেশবরেণ্য মহোদয়গণদের উপস্থিতিতে শুভেচ্ছা-বরণ ও সংবর্ধনা দেয়ার ঘোষনা দেন। এর আগেও গত ২৩ নভেম্বর হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবসে এ ঘোষনা দিয়েছিলেন রাজীব খান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- মো. লিয়াকত আলী খান, মো. হাবিবুর রহমান, মো. ইমামুল হক মুকুট, মো. নূরুল হুদা মিলু চৌধুরী, এইচ এম সিরাজ, মো. কামরুজ্জামান জিয়া, ডি এম আমিরুল ইসলাম অমর, মো. রফিকুল ইসলাম মাসুম, মো. মজিবুর রহমান, তোফাজ্জল হোসেন শাহীন প্রমুখ।


























