০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

মানুষের ভাগ্যোন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই

এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম এনামুল হক শামীম নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে এ কথা বলেন। বৃহস্পতিবার রাতে এই আসনের সাবেক এমপি নুরুল হক হাওলাদারের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘শহীদ সংসদ সদস্য নুরুল হক ফাউন্ডেশন’ এর সৌজন্যে ডিঙ্গামানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসহাক রাঢ়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ সংসদ সদস্য নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জোবায়দা হক অজন্তা।

এনামুল হক শামীম বলেন, বাঙালি জাতি যতবার নৌকায় ভোট দিয়েছে ততবারই তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ৭১-এ যে নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে, ২০১৮ সালে সেই নৌকা একটি উন্নত, সমৃদ্ধ দেশ উপহার দেবে। এই আসনের সাবেক সংসদ সদস্য শহীদ নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা বলেন, নতুন প্রজন্মের আকাঙ্খা পূরণে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার কোন বিকল্প নেই। তিনি বলেন, এদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য চিরতরে বিদায় দিতে হলে নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই। আজকে যারা ধানের শীষে ভোট চাচ্ছে তারাই এদেশে জঙ্গিবাদের আমদানী করেছে। সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে।

এরাই ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে জীবন্ত মানুষ পুড়িয়ে কাবাব বানিয়েছে। এদের ভোট দিলে এদেশ আবারো সেই অন্ধকারে ফিরে যাবে বলে তিনি উল্লেখ করেন। জোবায়দা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের কর্মসংস্থানের কথা মাথায় রেখে এবার দলের নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন। তিনি এদেশের খেটে খাওয়া, প্রান্তিক মানুষের কথা, এদেশের ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নারী, শিশুসহ প্রতিটি শ্রেণী-পেশার মানুষের কথা চিন্তা করে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা রচনা করেছেন। তিনি দক্ষিণাঞ্চলের মানুষের কথা চিন্তা করে পদ্মাসেতুসহ অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন। তাই দক্ষিণাঞ্চলের মানুষও তাঁকে ফিরিয়ে দিবে না।

এই অঞ্চলের প্রতিটি আসন তাঁকে আমরা উপহার দিতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন নড়িয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা, ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন মোল্লা, ডিঙ্গামানিক ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, শরীয়তপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুন্সী আনোয়ার হোসেন, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান শিকদার, সাধারণ সম্পাদক শামসুল চৌধুরী, নড়িয়া যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল মীর মালত ও নুরুল হক ফাউন্ডেশনের সদস্য সচিব নাজমুল হক দুর্জয়। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠছে।

নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত আর তথাকথিত ঐক্যফ্রন্ট দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা নেতাকর্মীকে এলাকাভিত্তিক পাহারা বসাতে হবে যাতে বিএনপি-জামায়াত টাকা-পয়সা নিয়ে এলাকায় ঢুকে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে।

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

মানুষের ভাগ্যোন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই

প্রকাশিত : ০৯:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮