০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত আমজাদ হোসেন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন। প্রায় সহস্রাধিক ভক্ত ফুল হাতে তার মরদেহ শেষবারের মতো দেখতে শহীদ মিনারে এসেছেন।

শনিবার বেলা ১১টায় ভক্ত ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আমজাদ হোসেনের মরদেহ। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তাকে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে।শহীদ মিনারে আমজাদ হোসেনের সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীর, অভিনেতা হাসান ইমাম, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, কে এস ফিরোজ, রোকেয়া প্রাচী, নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফসহ বিশিষ্ট ব্যক্তিরা।ফকির আলমগীর  বলেন, তার কাজ ও লেখনী জাতীয় সম্পদ, তাকে আমরা হারিয়ে ফেলেছি। বাংলাদেশে তার ক্ষতি অপূরণীয়।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৪ ডিসেম্বর) মারা যান ৭৬ বছর বয়সী বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। এর এক সপ্তাহ পর ২১ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ ঢাকায় এসে পৌঁছালে প্রথমে তার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আদাবরের বায়তুল আমান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।

গান লেখা, চিত্রনাট্য ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমজাদ হোসেন। এছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে চট্টগ্রামে শাটডাউন ও কর্মবিরতি

শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত আমজাদ হোসেন

প্রকাশিত : ০৮:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮