০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টেইলরকে আউট করে গেইলের ‘উদ্যাম’ নাচ

২৯ রানে টপঅর্ডারের দুই ব্যাটসম্যান হারালে রানের গতি শ্লথ হয়ে গিয়েছিল খুলনা টাইটানসের। পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের গতি বাড়াচ্ছিলেন ব্র্যান্ডন টেইলর। সেখানেই ঘটল বিপত্তি। ক্রিস গেইলের বলির পাঁঠা হয়ে থামলেন তিনি। ফেরার আগে ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন এ জিম্বাবুইয়ান।

এই আউটের পর নজর কেড়েছে গেইলের ড্যান্স। মারমুখি ছিলেন টেইলর। সেই উদ্দেশ্যেই তাকে লোপ্পা বল দিয়েছিলেন ক্যারিবীয় দানব। লোভ সামলাতে পারেননি জিম্বাবুইয়ান। তুলে মারতে গেলে ব্যাটে গড়বড় লেগে যায়। ঠিকমতো ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় লং অনে ধরা পড়েন নাহিদুল ইসলামের হাতে। সেটি তালুবন্দি হওয়া মাত্রই উদ্যাম নাচে মাতেন গেইল।

বিপিএলে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাটিং করতে নামে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। তবে শুরুতেই হোঁচট খায় দলটি। মাশরাফির শিকারে পরিণত হন আল-আমিন। দ্বিতীয় উইকেটে ব্র্যান্ডন টেইলরকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিকী। কিন্তু হঠাৎই হার মানেন তিনি। ফরহাদ রেজার বলে রাইলি রুশোকে ক্যাচ দিয়ে ফেরত আসেন বাঁহাতি ওপেনার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ১১৮। দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমদউল্লাহ রিয়াদ। নাজমুল ৪৩ ও রিয়াদ ১৮ রান নিয়ে ব্যাট করছেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টেইলরকে আউট করে গেইলের ‘উদ্যাম’ নাচ

প্রকাশিত : ০২:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯