১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএলে সাকিবের অন্যরকম সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দারুণ মাইলফলক ছুঁতে এই বাঁ-হাতি স্পিনারের লেগেছে ৬৯ ম্যাচ।

শীর্ষ উইকেট শিকারির তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ৬৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শফিউল ইসলাম। আর মাশরাফি মুর্তজা পেয়েছেন ৬৪ উইকেট। বিপিএলে কাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে মাইলফলক থেকে তিন উইকেট দূরে ছিলেন ঢাকা ডাইনামিটসের কাপ্তান সাকিব।

প্রথমেই তুলে নেন কুমিল্লার বাঁ-হাতি ওপেনার তামিম ইকবালকে। এরপর শহীদ আফ্রিদিকে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শামসুর রহমান শুভকে আউট করে একশতম উইকেট পেয়ে যান সাকিব।

সব মিলিয়ে তিনি মঙ্গলবার পর্যন্ত বিপিএলে বল করেছেন ২৫৩.৩ ওভার। ১৬৮৫ রান দিয়ে মেডেন সাতটি। ৬.৬৪ ইকোনমি রেটে সাকিবের সেরা বোলিং ১৬ রান দিয়ে পাঁচ উইকেট। চার উইকেট নিয়েছেন তিনবার।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিপিএলে সাকিবের অন্যরকম সেঞ্চুরি

প্রকাশিত : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯